ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাকিবের মলিন দিনেও জিতল লাহোর


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ১:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক

সমীকরণ ছিল একেবারেই সহজ। যারা জিতবে তারাই চলে যাবে পিএসএলের প্লে-অফে। দুই দলেই খানিক বাংলাদেশি যোগাযোগ আছে বলেই কি না, বঙ্গোপসাগরের তীরে উচ্ছ্বাস খানিকটা বেশি ছিল ম্যাচকে ঘিরে। অবশ্য ম্যাচে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা হয়েছেন হতাশ। ৬ মাস পর সাকিব আল হাসানকে খেলতে দেখা গেছে বটে, তবে দিন ছিল একেবারেই মলিন।

সাকিব শনিবার তার ক্যারিয়ারে প্রথমবার খেলতে নেমেছেন লাহোর কালান্দার্সের হয়ে। প্রতিপক্ষের আহমেদ দানিয়াল পুরো ম্যাচেই তাকে ভুগিয়েছেন। সাকিব যখন ব্যাট করতে নেমেছেন তখন দানিয়ালের বলেই গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। আবার বল করতে এসে দানিয়ালের কাছেই হজম করেছেন দুই ছক্কা।


যদিও দলগত খেলার নিরিখে সাকিবের দল ভালোই খেলেছে। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে লাহোর তুলেছিল ১৪৯ রান। সেটা অবশ্য ফর্মে থাকা ফখর জামানের বিধ্বংসী ৬০ রানের কল্যাণে। এছাড়া ২০ রানের বেশি করতে পেরেছেন কেবল মোহাম্মদ নাইম।

পরে পেশোয়ার থেমেছে এক সালমান মির্জার বোলিংয়ের তোপে। ৩ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। বোলিংয়ে এসে সাকিব হাত ঘুরিয়েছেন ২ ওভার। সেখানে তিনি খরচ করেছেন ১৮ রান।  বল হাতে সাকিব প্রথম আক্রমণে আসেন পঞ্চম ওভারে। আগের ৪ ওভারে ৩৫ রান তোলা পেশোয়ার সাকিবের সেই ওভারে নিতে পারে মাত্র ৫ রান। ওই ওভারে ছিল সবই সিঙ্গেলস। দশম ওভারে আবার বোলিংয়ে এসে ১৩ রান দিয়েছেন সাকিব। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন আহমেদ দানিয়াল।

শেষ পর্যন্ত অবশ্য পেশোয়ার থেমেছে ১২৩ রানে। ২৬ রানের জয়ে পিএসএল প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল লাহোর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বিদায় পেশোয়ার জালমির।

আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর