ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

২০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না রমজানের


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে (৫৬) গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

 

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার ধলা গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। রমজান আলী এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিল।


তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান বলেন, রমজান আলী তাড়াইল থানার তালিকাভূক্ত দাগী অপরাধী ছিল। ২০০৪ সালে তার বিরুদ্ধে তাড়াইল থানায় একটি সিধেল চুরির মামলা হয়। উক্ত মামলায় তার ৫ বছরের সাজা হলে সে সিলেট মৌলবীবাজার এলাকায় গিয়ে আত্মগোপনে ছিল।

২০ বছর আত্মগোপনে থাকা এ আসামী গত রাত বৃহস্পতিবার নিজ গ্রাম ধলায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করি। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর