ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৭:০৩ পিএম

নরসিংদী প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনের অবসান ঘটিয়ে নরসিংদীর রায়পুরার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মুখে ফুটেছে আনন্দের হাসি। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা এবং সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন রায়পুরার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ও উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত হয়েছে নতুন একটি টিনশেড স্কুল ঘর।


বুধবার দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত এই টিনশেড স্কুল ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মূলত বিদ্যালয়ের মূল ভবনটিতে মারাত্মক ফাটল দেখা দেওয়ায় দীর্ঘদিন ধরে তীব্র শ্রেণিকক্ষ সংকট বিরাজ করছিল। মাথার ওপর ভাঙা ও ঝুঁকিপূর্ণ ছাদ নিয়ে আতঙ্কজনক পরিবেশে ক্লাস করতে হতো শিশু শিক্ষার্থীদের। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তিন কক্ষবিশিষ্ট এই টিনশেড ঘরটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।


শুধু নতুন শ্রেণিকক্ষ নির্মাণই নয়, শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সেখানে সরবরাহ করা হয়েছে নতুন বেঞ্চ, শিক্ষকদের জন্য চেয়ার-টেবিল এবং পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা ও লাইটের ব্যবস্থা। এমন চমৎকার শিক্ষার পরিবেশ এবং তাৎক্ষণিক উদ্যোগ পেয়ে মহাখুশি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। ইউএনওর এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


নবনির্মিত বিদ্যালয়ের টিনশেড ঘর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, পলাশতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন ভূঁইয়া এবং বিদ্যালয়ের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন কবিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, "খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে এতদিন পাঠদান চলছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের অর্থায়নে তিনটি শ্রেণিকক্ষবিশিষ্ট এই টিনশেড ঘরটি নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় আসবাবপত্র ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, যাতে শিশুরা আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে।"


এ সম্পর্কিত আরো খবর