ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৬ পিএম

কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করার কোনো রাজনৈতিক ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সম্প্রতি সংসদের একটি উচ্চপর্যায়ের আলোচনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি এই স্পষ্ট অবস্থান তুলে ধরেন।


বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধির বক্তব্যের পর দেওয়া প্রতিক্রীয়ায় বিরোধীদলীয় নেতা বলেন, তারা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেশের রাজনৈতিক বন্ধু ও প্রতিপক্ষের সঙ্গেই কেবল আলোচনা করেন, কিন্তু কোনো এজেন্সির সঙ্গে গোপন বৈঠক করার প্রশ্নই ওঠে না।


এর আগে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে নানা ধরনের উসকানি ও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন এবং এ নিয়ে জনগণের সামনে পরিষ্কার করার তাগিদ দেন।


স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যারা আজ জামায়াতের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছেন, মূলত তারাই অতীতে ও বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সেসব দেশের এজেন্সির কাছে গিয়ে অতীতের নিজেদের ভুল নীতির জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ভুল আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন।


রাষ্ট্রপতির একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির আরও বলেন, অত্যন্ত শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে বলতে চাই, এ ধরনের কথাবার্তা এবং মামলা তুলে নেওয়ার বা দরজা খুলে দেওয়ার মতো বিষয়গুলো তারা কখনোই বলেননি। বরং যারা এসব কথা বলে নিজেদের আড়াল করতে চান, তাদের উচিত আয়নায় নিজেদের চেহারা ভালোভাবে দেখে নেওয়া।


ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের শেষ অংশে আসা জাতীয় ঐক্যের আহ্বানকে তারা সাধুবাদ জানান। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সমঝোতা বা যোগাযোগের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা পুরোপুরি সত্যের অপলাপ। সরকারের পক্ষ থেকে কিংবা অন্য কোনো মহল থেকে তাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর