ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রাত্রিযাপনের পাশ বন্ধ করল বন বিভাগ


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৪ পিএম

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর অনভিপ্রেত একটি ঘটনাকে কেন্দ্র করে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনব্যাপী রাত্রিযাপনের পাস বা পারমিট প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন বিভাগের এই আকস্মিক সিদ্ধান্তে তীব্র দুশ্চিন্তা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, বোট মালিক, ট্যুর গাইড এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, বিচ্ছিন্ন একটি দুর্ঘটনাকে পুঁজি করে নেওয়া এই সিদ্ধান্ত সাতক্ষীরার উদীয়মান পর্যটন খাতকে ধ্বংস করার গভীর চক্রান্ত।


গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র জানায়, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হন। পরবর্তীতে গত ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পরই সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডি ট্রলারে তিন দিনের রাত্রিযাপনের পারমিশন বন্ধের এই সিদ্ধান্ত আসে। এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, আপাতত তিন দিনের পারমিশন বন্ধের পরিপত্র জারির প্রস্তুতি চলছে এবং বিষয়টি ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। তবে এক দিনের ডে-ট্রিপ বা পাস পূর্বের নিয়মেই চালু থাকবে।


এদিকে সাতক্ষীরা রেঞ্জ থেকে রাত্রিযাপনের পাশ বন্ধ করার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিংই হলো ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’। সাতক্ষীরা রেঞ্জ থেকে যেভাবে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়, অন্য কোনো রেঞ্জ থেকে তা সম্ভব নয়। তাই এই ধরনের হঠকারী সিদ্ধান্ত এ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে চিরতরে পঙ্গু করে দেবে।


ক্ষোভ প্রকাশ করে মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ পয়েন্ট থেকে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করে আসছে, অতীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনো ঘটেনি। এটি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা। ব্যাংক বা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে মানুষ ট্যুরিস্ট বোট তৈরি করেছে। এখন হঠাৎ পারমিশন বন্ধ করে দিলে মালিক ও শ্রমিকরা কীভাবে লোন শোধ করবে এবং পরিবার চালাবে?


ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ অভিযোগ করেন, অতীতে অন্যান্য রেঞ্জে বিভিন্ন সময়ে নৌকাডুবি বা পানিতে ডুবে পর্যটক মৃত্যুর একাধিক ঘটনা ঘটলেও তখন বন বিভাগ এমন কঠোর বা পক্ষপাতমূলক কোনো পদক্ষেপ নেয়নি। অতি উৎসাহী বা অসতর্ক পর্যটকদের ব্যক্তিগত ভুলের কারণে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে সাতক্ষীরা রেঞ্জের পর্যটন খাতকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তারা। অবিলম্বে এই হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের মতো তিন দিনের রাত্রিযাপনের পাশ চালুর জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।


এ সম্পর্কিত আরো খবর