ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

পুকুরে বিষ প্রয়োগ: ১০ লাখ টাকার মাছ হারিয়ে সর্বস্বান্ত যুবক


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৪৪ পিএম

মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন রাজবাড়ীর গোয়ালন্দের এক যুবক। কৃষি ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার বিশাল ঋণ নিয়ে দুই পুকুরে শুরু করেছিলেন কঠোর পরিশ্রম। মাছগুলোও বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল, যা থেকে আসার আলো দেখছিল পুরো পরিবার। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সেই স্বপ্নের পুকুরে বিষ প্রয়োগ করে সবকিছু নিমিষেই শেষ করে দিল। নিঃস্ব হয়ে পড়া এই যুবকের বুকফাটা আর্তনাদ আজ গোয়ালন্দের আকাশ-বাতাসে ভারী করে তুলেছে।


ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়ায়। ক্ষতিগ্রস্ত মাছ চাষি মো. বায়েজিদ মৃধা (৩০) ওই গ্রামের মজিবর রহমান মৃধার ছেলে। প্রায় ছয় মাস আগে ৮ বিঘা আয়তনের দুটি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা ছেড়েছিলেন তিনি। মঙ্গলবার দিনগত রাতের কোনো একসময়ে এই জঘন্য কাণ্ড ঘটে।


বুধবার সকালে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, ছোট-বড় অসংখ্য মৃত মাছ ভেসে উঠেছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং জাল দিয়ে মৎস্যগুলো সংগ্রহ করে নামমাত্র মূল্যে বাজারে বিক্রির চেষ্টা করেন। তবে বেশিরভাগ মাছই ইতোমধ্যে পচে পুকুরের তলদেশে ডুবে গেছে। বায়েজিদের স্বপ্নভঙ্গের এই দৃশ্য উপস্থিত সবাইকে বাকরুদ্ধ করে দেয়।


ক্ষতিগ্রস্ত বায়েজিদ কান্নাজড়িত কণ্ঠে জানান, মাছ বিক্রি করে ১৫-১৬ লক্ষ টাকা পাওয়ার আশা ছিল তার। কিন্তু এখন কীভাবে ব্যাংক ঋণ পরিশোধ করবেন এবং কীভাবে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার চালাবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার বাবা মজিবর রহমান মৃধা জানান, তাদের পরিবার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই। তবুও কেন এমন নির্মমতার শিকার হতে হলো, তা তাদের বোধগম্য নয়।


গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং পুলিশ ইতোমধ্যে ঘটনাটি জেনেছে। ভুক্তভোগী মাছের খামারি বায়েজিদ মৃধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত দায়ীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর