ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

আজ আইপিএল ফাইনালে কেমন থাকবে আবহাওয়া


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৫:৪৮ পিএম

ক্রীড়া ডেস্কঃ

ইডেন গার্ডেন্সে বৃষ্টির পূর্বাভাস থাকায় আইপিএলের ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপরও বৃষ্টি এড়ানো যাচ্ছে না। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আইপিএলের ফাইনালে বিঘ্ন ঘটাতে পারে।

১০ দল, ১৩ ভেন্যু ও ৭৪ ম্যাচ—দুই ম্যাচেরও বেশি সময় ধরা আইপিএল শেষের পথে। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর দুই দল। আজ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। দুই দলের সামনেই প্রথম শিরোপার হাতছানি। দিনশেষে যে দলই জিতবে, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। এমন মহারণ নিয়ে আগ্রহ তুঙ্গে।

ফাইনালের লড়াই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে। টস হবে ৭টায়। অ্যাকুওয়েদার অনুযায়ী, সেই সময় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। যা পরের দিকে কমে ২ শতাংশ হবে।  আবহাওয়া দফতরের ডিরেক্টর অরুণকুমার দাসানে গণমাধ্যমকে বলেছেন, “হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অহমদাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে।”



ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত ছিল। আইপিএলের শুরুতে যে সূচি তৈরি করা হয়েছিল, তাতে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু পরিবর্ত সূচিতে সেই দু’টি ম্যাচ দেওয়া হয় আহমেদাবাদে। কলকাতায় জুনের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ম্যাচ সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন (১ জুন) কলকাতায় বৃষ্টি না হলেও অহমদাবাদে হয়েছিল। যে কারণে ম্যাচ ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল। ফাইনালেও তেমন কিছু হতে চলেছে?

 

বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে ম্যাচ শেষ করার জন্য। মঙ্গলবার কোনও ভাবেই খেলা সম্ভব না হলে রয়েছে রিজার্ভ ডে। একমাত্র ফাইনালের জন্যই বাড়তি একটি দিন বরাদ্দ রেখেছে বিসিসিআই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশায় রাখবে দু’দলকে।

 

তবে দ্বিতীয় দিনও বৃষ্টির জন্য খেলা সম্ভব না হলে সুবিধা পাবে লিগ পর্বে এগিয়ে থাকা দল। সেই হিসেবে এগিয়ে থাকবে পাঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় শ্রেয়স আইয়াররা ছিলেন শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিল দ্বিতীয় স্থানে। তাই ট্রফি যাবে পাঞ্জাবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর