ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বিতর্কিত আম্পায়ারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন ড্যারেন সামি


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ১২:১৩ পিএম

ক্রীড়া ডেস্কঃ

বার্বাডোজে মাত্র তিন দিনেই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। যেখানে স্বাগতিক ক্যারিবীয়রা বড় ব্যবধানে হেরেছে। তবে ম্যাচটিতে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠেছিল। নিজেদের বিপক্ষে রায় যাওয়ায় সেসব সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন ক্যারিবীয় কোচ ড্যারেন সামি। যার কারণে সাবেক এই তারকাকে শাস্তি দেওয়া হয়েছে।

সরাসরি টিভি আম্পায়ারের ওপর সন্দেহ পোষণের কথা জানিয়ে সামি বলেছিলেন, ‘এই নির্দিষ্ট আম্পায়ারকে (হোল্ডস্টক) ঘিরে বিষয়টা আমার মনে প্রথম আসে ইংল্যান্ড সফর থেকেই। এটি হতাশাজনক। আমি শুধু চাই সিদ্ধান্তে যেন ধারাবাহিকতা থাকে। আমরা শুধু প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করছি। আমরা শুধু চাই সিদ্ধান্তগুলো যেন ধারাবাহিক হয়। যখন কোনো কিছুতে সন্দেহ থাকে, তখন সেটি যেন সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয়।’

তিনি আরও বলেন, ‘আপনি এমন অবস্থায় যেতে চান না, যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জন্মায়। তবে যখন একের পর এক সিদ্ধান্ত একই দলের বিপক্ষে যায়, তখন প্রশ্ন ওঠেই। আমাদের মতে, বলটি প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল, কারণ আমরা বলের (গতিপথের) বিচ্যুতি দেখেছি। আমি শুধু বলছি, আপনি যা দেখছেন তাই বিচার করুন। যদি দুটি একই রকম পরিস্থিতি হয় আর একটি আউট না হয়—তাহলে অন্যটিকে আউট দেওয়া আরও বেশি সন্দেহের জন্ম দেয়। আমি জানি না উনি (হোল্ডস্টক) কী দেখেছেন, তবে আমরা যে চিত্র দেখেছি, তাতে সিদ্ধান্তগুলো দুই দলের জন্যই সমান ন্যায্য মনে হয়নি।’

এভাবে সরাসরি আম্পায়ারের দিকে আঙুল তোলার মাধ্যমে সামি আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৭ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। যেখানে অপরাধ হিসেবে গণ্য হয়েছে ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল (আম্পায়ার-রেফারি) কিংবা সংশ্লিষ্ট কাউকে নিয়ে সরাসরি সমালোচনা কিংবা অযাচিত মন্তব্যে’র বিষয়টি। সে কারণে ক্যারিবীয় কোচ লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন বলে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সামির নামের পাশে বসেছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসের মাঝে প্রথমবার। এমন অপরাধে সাধারণত ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত এবং এক কিংবা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম রয়েছে। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া এই অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই উইন্ডিজ অধিনায়ক। ম্যাচ শেষে অবশ্য বিতর্কিত সিদ্ধান্তের জন্য আম্পায়ারের শাস্তি দাবি করেছিলেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজও। তবে কোচের মতো তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি।

এদিকে, যাকে নিয়ে ক্যারিবীয় শিবির ক্ষুব্ধ সেই আদ্রিয়ান হোল্ডস্টক গ্রানাডা ও জ্যামাইকায় টেস্ট সিরিজের পরবর্তী দুই ম্যাচেই অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। আর টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে নিতীন মেনন ও রিচার্ড কেটেলবোরোকে। এর আগে চেজকে দেওয়া এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তে আল্ট্রা এজে বল আগে ব্যাটে লাগার স্পাইক দেখা যায়, এ ছাড়া অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ক্যারিবীয় ব্যাটার শাই হোপের ক্যাচ ধরার আগে সেটি মাটিতে লাগার মতো দ্বিধাপূর্ণ দৃশ্য চোখে পড়ে। দুটি আউটই শেষ পর্যন্ত টিভি আম্পায়ার বহাল রেখেছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর