ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ ডিসেম্বর, ২০২৫ সময় : ১:১৬ পিএম

অনলাইন রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ক্রিকেট অঙ্গনে তাঁর অবদান স্মরণীয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ক্রিকেটের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিসিবি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং খেলাটির প্রসারে নতুন গতি সঞ্চারিত হয়। তাঁর দূরদর্শিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। আজ দেশের ক্রিকেট যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিসিবির শোক বার্তায় বলা হয়েছে, “এই অপূরণীয় ক্ষতিতে বিসিবি সমগ্র জাতির সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা।”

শোকবার্তায় আরও বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, রাজনৈতিক ও মানবিক অবদান শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল না; তিনি দেশের ক্রীড়া অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। তার ভিশন এবং সমর্থন বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘমেয়াদি অগ্রগতিতে পথ দেখিয়েছে।

জাতীয় শোকের অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজকের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত তারিখে আয়োজন করা হবে। পুনর্নির্ধারিত সূচি ও ম্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

বিসিবি বলেছে, দেশের ক্রীড়া অঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদান বহু প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুর ফলে ক্রিকেটসহ দেশের বিভিন্ন ক্ষেত্রেই শূন্যতা অনুভূত হবে। তবে তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা এবং সক্রিয় অংশগ্রহণ সবসময় স্মরণীয় হয়ে থাকবে।



এ সম্পর্কিত আরো খবর