ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:১৬ পিএম

নগ্ন ছবি ও ভার্চুয়াল আকর্ষণের ফাঁদে পড়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্টের কাছে দেশের অত্যন্ত সংবেদনশীল সামরিক ও যুদ্ধপরিকল্পনা পাচার করার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক জ্যেষ্ঠ উইং কমান্ডারের বিরুদ্ধে এমন গুরুতর তথ্য ফাঁসের অভিযোগ এনে দিল্লি পুলিশ একটি বিস্তারিত চার্জশিট দাখিল করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত ওই কর্মকর্তা গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন।


দিল্লি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে তথ্য পাচারের অত্যন্ত অভিনব ও লজ্জাজনক কৌশলের বিবরণ তুলে ধরা হয়েছে। তদন্তে জানা যায়, অভিযুক্ত উইং কমান্ডার এবং পাকিস্তানি এজেন্টের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হতো। ওই পাকিস্তানি এজেন্ট প্রথমে উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠান এবং এর প্রতিদান হিসেবে ওই কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন যুদ্ধপরিকল্পনার (ওয়ার প্ল্যান) এক পাতা ছবি তুলে পাচার করেন। এরপর অভিযুক্ত কর্মকর্তা নিজেই একটি অদ্ভুত ও অনৈতিক লেনদেনের প্রস্তাব দেন—প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে তিনি যুদ্ধপরিকল্পনার গোপন নথির একটি করে পাতা সরবরাহ করবেন। এভাবে গত ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে তিনি বিপুল পরিমাণ অতিগোপনীয় সামরিক নথি শত্রুর হাতে তুলে দেন।


পাচারকৃত গোপন তথ্যের পরিধি ছিল অত্যন্ত ব্যাপক ও বিপজ্জনক। চার্জশিটের তথ্য অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো, ট্রায়াল রিপোর্ট, কার্যক্ষমতা, ফ্লাইট এনডিউরেন্স এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তিসংক্রান্ত (ওয়েপন-টার্গেটিং সিস্টেম) স্পর্শকাতর বিবরণ পাচার করেছেন। এমনকি যুদ্ধাবস্থা তৈরি হলে ওই বিশেষ ড্রোন ইউনিটটি কোন কোন সম্ভাব্য স্থানে মোতায়েন করা হবে, সেই গোপন অবস্থানও ফাঁক করে দেন তিনি। পাশাপাশি লাদাখের লেহ অঞ্চলে যুদ্ধবিমান মোতায়েনের বিবরণ, রাজস্থানের সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জের সামরিক মহড়ার তথ্য এবং দেশের স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থানও পাকিস্তানি এজেন্টের হাতে তুলে দেওয়া হয়।


তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, পাকিস্তানি এজেন্ট ওই উইং কমান্ডারকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত বেশ কিছু অ্যাপ ও ওয়েব লিংক পাঠিয়েছিলেন। অভিযুক্ত কর্মকর্তা কেবল নিজের ডিভাইস নয়, বরং নিজের অধীনে কর্মরত পাঁচজন সামরিক কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসেও সুকৌশলে ওই নির্দিষ্ট স্পাইওয়্যার ইনস্টল করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এর মাধ্যমে অধীনস্থদের ডিভাইস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোপন যোগাযোগ হাতিয়ে নেওয়ার বড় ধরনের সাইবার গুপ্তচরবৃত্তির পথ সুগম করা হয়েছিল।


পুলিশের সাইবার ও ডিজিটাল বিশ্লেষণে দেখা গেছে, অভিযুক্ত বিমানবাহিনী কর্মকর্তা এবং পাকিস্তানি এজেন্টের মধ্যে মোট ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, ৪টি ভিডিও কল এবং ৬টি ইউআরএল আদান-প্রদান হয়েছে। সরকারি গোপনীয়তা আইনে (অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট) দায়ের করা এই মামলার গভীরতা এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে দিল্লি পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর