ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,  ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না: সিএমপি কমিশনার সপ্তাহের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী রামদা ও লগি-বইঠা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের মহড়া কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন: টেকসই অর্থায়নে জোর দিলেন অর্থমন্ত্রী বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন ওয়াহিদ-উজ-জামান দেশে একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭২ মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান ও যাত্রীবাহী জেটের সংঘর্ষ তথ্য পাচার ও রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

পূর্ব শত্রুতার জের: সিদ্ধিরগঞ্জে যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৪৫ এএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতের পিঠে অন্তত ২০ থেকে ২২টি গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এলাকাবাসীকে হতবাক ও আতঙ্কিত করে তুলেছে। হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সকালের নিস্তব্ধতা ভেঙে এই জঘন্য অপরাধের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে রনি নামের ওই যুবকের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ গুরুতর জখম হয়। স্থানীয়দের দাবি, তার পিঠের অংশে প্রায় ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহের পাসে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।


হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে সামান্য দূরে সন্দেহভাজন এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলামের ভাষ্যমতে, স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। জানা যায়, ঘটনার দু-এক দিন আগেই রনির সঙ্গে আলামিন নামের ওই ব্যক্তির কোনো একটি বিষয় নিয়ে বিরোধ বা ঝগড়া হয়েছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করেন।


খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সংবাদমাধ্যমকে জানান, ছুরিকাঘাতে রনি নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মামলা ও তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।


এ সম্পর্কিত আরো খবর