ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,  ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না: সিএমপি কমিশনার সপ্তাহের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী রামদা ও লগি-বইঠা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের মহড়া কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন: টেকসই অর্থায়নে জোর দিলেন অর্থমন্ত্রী বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন ওয়াহিদ-উজ-জামান দেশে একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭২ মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান ও যাত্রীবাহী জেটের সংঘর্ষ তথ্য পাচার ও রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

প্রতি মাসে ৩ কোটি ডলারের তেল পাচার: তোপের মুখে ইরাক প্রশাসন


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ১১:০৫ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে তেল পাচার ও দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশটির প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকায় দীর্ঘদিন ধরে চলা বিশাল অঙ্কের অবৈধ তেল চোরাচালানের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ মোট নয়জনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


গত শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি এসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর অত্যন্ত সুরক্ষিত এবং শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-সাখর বা জুরফ আল-নাসর এলাকায় তেল চোরাচালানের ভয়াবহ অভিযোগ ওঠে। এর পরই বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সেখানে সম্পূর্ণ অবৈধভাবে তেল শোধনাগার পরিচালনা এবং মূল পাইপলাইন থেকে তেল পাচারের ভয়াবহ সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।


ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, তদন্ত কমিটির দাখিল করা বিশদ প্রতিবেদন পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী একটি জরুরি নিরাপত্তা বৈঠক করেন। ওই বৈঠকের পরেই অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার বিভাগের কাছে হস্তান্তরের কঠোর নির্দেশ দেন আল-জাইদি। বরখাস্ত হওয়া এই নয়জন কর্মকর্তার তালিকায় বাবিল প্রদেশের পুলিশ প্রধানসহ নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন তেল পাইপলাইন কোম্পানির পরিচালকও অন্তর্ভুক্ত রয়েছেন।


জানা গেছে, জুরফ আল-নাসর এলাকাটি দীর্ঘদিন ধরে ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর প্রধান দুর্গ হিসেবে পরিচিত। ইরাকের অন্যতম শক্তিশালী ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এই গোষ্ঠীটি সম্প্রতি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যেই কঠোর অবস্থান নিয়েছিল। এমনকি সরকারের পক্ষ থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের উদ্যোগ নেওয়া হলে তারা প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার পাশাপাশি দুর্নীতির অভিযোগও উত্থাপন করেছিল। তবে আগের সরকারগুলো যেখানে এই স্পর্শকাতর এলাকাভিত্তিক তেল চোরাচালান চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বদা অত্যন্ত সতর্ক ও নীরব ভূমিকা পালন করত, বর্তমান প্রধানমন্ত্রী সেই বৃত্ত ভেঙে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন।


আলজাজিরার প্রতিবেদক পিটার স্মিথ বাগদাদ থেকে জানিয়েছেন, ফাঁস হওয়া বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে যে, ইরাকের দক্ষিণাঞ্চলে বাগদাদের কাছাকাছি দুটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে অত্যন্ত সুকৌশলে অবৈধ সংযোগ ও নজরদারি স্থাপন করা হয়েছিল। সেখান থেকে নিয়মিত তেল চুরি করে কালোবাজারে বিক্রি করার মাধ্যমে প্রতি মাসে প্রায় তিন কোটি ডলার সমমূল্যের বাণিজ্য পরিচালিত হতো। বিশ্লেষকদের মতে, এই অভিযান কেবল নিছক কোনো দুর্নীতিবিরোধী পদক্ষেপ নয়; বরং এর পেছনে নির্দিষ্ট ওই সশস্ত্র গোষ্ঠীর মূল আয়ের উৎস বা অর্থের জোগান বন্ধ করার সুদূরপ্রসারী কৌশলগত পরিকল্পনাও কাজ করছে। সূত্র: আলজাজিরা।


এ সম্পর্কিত আরো খবর