ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,  ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না: সিএমপি কমিশনার সপ্তাহের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ৬:১৭ পিএম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত এই খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রোববার (১৫ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। এদিন বিকেল সোয়া ৪টায় সংসদের বৈঠক শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ উল্লেখ করেন যে, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, কবে নাগাদ স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো সম্ভব হবে এবং নির্ধারিত খরচে কর্মী যাওয়া নিশ্চিত করতে কোনো আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না—সে বিষয়ে তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


এর জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী দিনেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকাই বহাল থাকবে এবং নির্ধারিত এই সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায়কারীদের ছাড় দেওয়া হবে না।


এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে এবং বর্তমান সময়ে বিদেশগামী কর্মীদের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইতোমধ্যে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল বা প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, বিদেশে গিয়ে চাকরি বা কাঙ্ক্ষিত বেতন না পাওয়া এবং ইকামা না পাওয়ার মতো অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী দোষী এজেন্সিগুলোর বিরুদ্ধে নিয়মিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর