ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

সাবেক আইজিপি মামুনসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৩:৩৬ এএম

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনাসহ গত জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনায় তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি হবে। আজ এই ট্রাইব্যুনালে আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আরও এক মাসের সময় চাওয়া হবে।

 

এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, আশুলিয়া ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। এদিকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর