ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা আবারও তিন দিনের রিমান্ডে


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৩ পিএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনীম দিশাকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতের শুনানি শেষে বুধবার এই নির্দেশ দেওয়া হয়। এর আগে চার দিনের রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।


পুলিশের দেওয়া রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরায় ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান ১৯ বছর বয়সী জেরিকা তাসনিম দিশা। এছাড়াও ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ নামের একটি প্রতিষ্ঠানেও গিয়েছিলেন। শুধু তাই নয়, একটি মোটরসাইকেল গ্যারেজে মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) পর্যালোচনা করে হত্যাকাণ্ডের আগে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনালাপের জোরালো প্রমাণ পাওয়া গেছে।


প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ মিলেছে বলে দাবি করেছে তদন্তকারী কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন, ঘটনার সঠিক স্থান নির্ধারণ, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং অজ্ঞাত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। তাছাড়া, অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মুখোমুখি যাচাই (ক্রস-চেক) করার জন্যই এই রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর