ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু : মোমিন মেহেদী


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু। এরা রাজনীতির নামে অপরাজনীতি করতে অতিতের ফ্যাসিস্টদের পথে অগ্রসর হচ্ছে। ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। 

৮ জুলাই বিকেল ৩ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ।

 

তিনি এসময় আরো বলেন, দেশের রাজনীতিতে নব্য ফ্যাসিস্টরা আসছে। ছাত্র-যুব-জনতাকে বোকা বানিয়ে আজ জাতির সাথে রাজনীতির খেলা খেলছে। যে খেলায় আজ আমাদের মা- বোন নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা রাজপথে প্রকাশে সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে। তারা জনগণের ভোট পাওয়ার আগেই জনগণকে নিয়ে অতিতের ফ্যাসিস্টদের মত নোংরা খেলায় মেতে উঠেছে। এদেরকে এখনই না বলুন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর