ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৭:২৪ পিএম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।


রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর