ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

প্রথম ধাপে ৮ ব্যাংক দিচ্ছে ১,৭০০ কোটি টাকা, সিটি গ্রুপের জন্য আইন শিথিল


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৭:১২ পিএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপকে সাড়ে ৩ হাজার কোটি টাকার বিশেষ ঋণ সুবিধা দিতে এক একক গ্রাহকের ঋণসীমা (সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট) সংক্রান্ত বিদ্যমান আইন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়ার প্রথম ধাপে দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক সিটি গ্রুপকে মোট ১ হাজার ৭০০ কোটি টাকার ঋণ দিতে সম্মত হয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু করেছে।


কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো একক গ্রাহক বা প্রতিষ্ঠানকে ব্যাংকগুলো তাদের মূলধনের নির্দিষ্ট শতাংশের বেশি ঋণ দিতে পারে না। তবে সিটি গ্রুপের তেলের রিফাইনারি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও নিত্যপণ্যের বাজারে সরবরাহের সক্ষমতা বৃদ্ধি এবং কাঁচামাল আমদানির সুবিধার্থে এই আইনি বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই ছাড়পত্রের পর শীর্ষ ব্যাংকগুলো থেকে কনসোর্টিয়াম এবং একক ঋণের মাধ্যমে এই অর্থ সংস্থান করা হচ্ছে।


প্রথমাংশে নির্ধারিত ৮টি ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও অগ্রণী বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যারা প্রথম কিস্তির ১ হাজার ৭০০ কোটি টাকা দ্রুততম সময়ে ছাড় করবে। অবশিষ্ট অর্থ পরবর্তী ধাপে পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের যৌথ অর্থায়নে প্রদান করা হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।


অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাতের বিশ্লেষকদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের বৃহৎ শিল্প গ্রুপগুলোকে অর্থায়ন করা অত্যন্ত জরুরি। তবে একই সঙ্গে একক কোনো শিল্পগোষ্ঠীকে বিশাল অঙ্কের ঋণ দিতে গিয়ে ব্যাংক খাতের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।


এ সম্পর্কিত আরো খবর