ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঝড় বহুল আলোচিত রামিসা হত্যা মামলার চূড়ান্ত রায় আজ গ্যালাক্সি স্টোর থেকে বিদায় নিচ্ছে স্যামসাংয়ের জনপ্রিয় দুই অ্যাপ ইরান যুদ্ধের পক্ষে মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক রূপপুরের বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে মধ্যপ্রাচ্যে ইউএসএস রুজভেল্ট: কী কী আছে এই বিমানবাহী রণতরীতে দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার

রূপপুরের বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬ সময় : ৯:০৮ এএম


দীর্ঘ প্রতীক্ষা ও নানা ধাপ পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বিকালের দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে দেশের জ্বালানি খাতে এক নতুন ও আধুনিক অধ্যায়ের সূচনা হতে চলেছে, যা জাতীয় অর্থনীতিতে যোগ করবে নতুন গতি।


দীর্ঘ অপেক্ষা আর হাজারো পরীক্ষানিরীক্ষার পর অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। আজ বিকালের দিকে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


এ প্রকল্পের সঙ্গে জড়িত একাধিক কর্মকর্তা দায়িত্বশীল সূত্রে বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রথম ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এতে চার থেকে ছয় ঘণ্টা যুক্ত থাকার পর সবকিছু ঠিক আছে কি না তা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) কাছে জানতে চাওয়া হবে। এরপর আবার বিদ্যুৎকেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিক থাকলে বায়রার চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় গ্রিডে যুক্ত করা হবে রূপপুরের বিদ্যুৎ।


নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের একজন দায়িত্বশীল সূত্র গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত সোমবারই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এটি আগামীকাল (মঙ্গলবার) বিকালের দিকে জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে।’


তিনি বলেন, ‘মূলত গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহের পর কোনো সমস্যা হয় কি না তা পর্যবেক্ষণ করা হবে। সমস্যা না থাকলে বায়রার কাছে পরবর্তী ধাপের জন্য অনুমোদন চাওয়া হবে। এর পরই কেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে।’


নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের দায়িত্বশীল সূত্র রবিবার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা এখন যে স্টেজে আছি সেখানে টারবাইনের ভাইব্রেশন পরীক্ষা করা হবে। বিদ্যুৎ তৈরির জন্য যেসব প্রিলিমিনারি পরীক্ষা আছে সেগুলো চলমান আছে। এগুলো শেষ হলেই সাধারণত কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ রূপপুর এখন গ্রিড সিনক্রোনাইজেশনের পর্যায়ে আছে। এ পরীক্ষাগুলো সফলভাবে হলেই গ্রিড সিনক্রোনাইজেশনে যাওয়া হবে। গ্রিড সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে কেন্দ্রের ৩০ শতাংশ (৩০০ মেগাওয়াট) বা তার বেশি বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সিনক্রোনাইজেশনের পর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন করা হবে। সাধারণত প্রথম ইউনিটের বিদ্যুৎ পুরোপুরি জাতীয় গ্রিডে দিতে সাত থেকে আট মাস লাগবে। কিন্তু রূপপুরের প্রকল্প অগ্রগতি অনুযায়ী এটি আরও দ্রুত হবে বলে ধারণা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর