ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬,  ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর আশঙ্কা! ডেঙ্গুর ভয়াবহ রূপ: শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ গেল ১৫২ জনের ফেনীতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেহেশতের টিকেট বিক্রির নামে শিরকি কারবার চলছে: প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক: ৬ থেকে ৮ মাসের আল্টিমেটাম ইন্দোনেশিয়ার কাছে ৯-২ ব্যবধানে হারল বাংলাদেশ শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে যুবদল ও ছাত্রদলের যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

ফিফা আসিয়ান কাপ

প্রথমার্ধেই ইন্দোনেশিয়ার ৬ গোল, বড় বিপদে বাংলাদেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৩৪ পিএম

ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে এক চরম বিপর্যয়কর পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হামজা চৌধুরীদের রক্ষণভাগকে কোণঠাসা করে দুর্দান্ত ফুটবল খেলছে স্বাগতিকরা। খেলার প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ইন্দোনেশিয়ার কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল বেছে নেয় স্বাগতিকরা। খেলার মাত্র ১১ মিনিটে মিচেল বেকারের জোরালো গোলে প্রথমবার এগিয়ে যায় ইন্দোনেশিয়া। এরপর ম্যাচের ২০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সেই বেকারই। ধারাবাহিক আক্রমণের ধার বজায় রেখে ৩১ মিনিটে রিজকি রিডো আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।


ম্যাচের ৩৬ মিনিটে দেশের ফুটবলপ্রেমীদের কিছুটা স্বস্তি এনে দেন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন। সুকি ইতোফুসার নিখুঁত একটি কাটব্যাক থেকে দারুণ হেডে বল জালে পাঠান তিনি। ফিফা আসিয়ান কাপের এই আসরে এটিই বাংলাদেশের প্রথম গোল। তবে এই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। গোল হজমের এক মিনিটের মধ্যেই আবারও আক্রমণে ওঠে ইন্দোনেশিয়া এবং ৩৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মিচেল বেকার।

এরপর প্রথমার্ধের শেষভাগে ৪২ মিনিটে হেডের মাধ্যমে আরও একটি গোল করে ব্যবধান ৫-১ করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইমে) কর্নার থেকে আসা বলে জাস্টিন হাবনার হেড করে ষষ্ঠ গোল আদায় করে নিলে ৬-১ গোলের পাহাড়সম ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যেতে বাধ্য হয় বাংলাদেশ।


এ সম্পর্কিত আরো খবর