ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,  ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

গোলরক্ষকের বড় ভুলেই সাফের ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ৯:১৯ এএম

২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সোনালী স্বপ্ন এক মুহূর্তের ভুলেই ধূলিসাৎ হয়ে গেল। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তের আত্মঘাতী এক ভুলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। আর এই জয়ে ২৩ বছর পর সাফ ফুটবলের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল পাকিস্তান।


ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ও পাকিস্তান সমানে সমান লড়াই চালিয়েছে। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশ দুর্দান্ত একটি সুযোগ পেয়েছিল। আগের ম্যাচের আলোচিত ফুটবলার ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে শামিত হয়ে রাকিব হোসেন দারুণ একটি শট নেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বল গোলপোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে পাকিস্তানের ফরোয়ার্ডদের আক্রমণগুলোও দক্ষতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।


তবে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী নাটকটি মঞ্চস্থ হয় খেলার একেবারে শেষ মুহূর্তে। ৮৬ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ মারাত্মক এক ভুল করে বসেন। গোল কিক নেওয়ার পরিবর্তে তিনি হাত দিয়ে বল সতীর্থের বাড়ানোর চেষ্টা করেন, যা বক্সের সামনে পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড। তিনি দ্রুত বল বাড়িয়ে দেন আব্দুল সামাদ শেহজাদের কাছে। শেহজাদ দারুণ দক্ষতায় ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। গোল হজম করার পর বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করলেও ইনজুরি সময়ে গ্যালারি থেকে স্মোক ফ্লেয়ার ছোঁড়ার কারণে খেলা কিছু সময় স্থগিত থাকে। পরবর্তীতে ম্যাচে উত্তেজনা ছড়ালেও নির্ধারিত সময়ের মধ্যে আর গোল শোধ করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।


ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি। দলের অন্যতম ভরসা হামজা চৌধুরীর বেশ কয়েকটি ফাউল এবং কোচ ডুলির খেলোয়াড় বদলও খেলায় কোনো পরিবর্তন আনতে পারেনি। বিশেষ করে পাকিস্তান দলের সঙ্গে নতুন যুক্ত হওয়া পাঁচজন ফুটবলার তাদের দারুণ রক্ষণ ও পরিকল্পিত কৌশলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল।


ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকেই পুরো স্টেডিয়াম জুড়ে নেমে আসে গভীর নিস্তব্ধতা। মাঠেই নিরাশ হয়ে বসে পড়েন হামজা-ফারহানরা। ২৩ বছর পর ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় পুরো দেশের ফুটবলপ্রেমী সমর্থকদের মনেই গভীর হতাশার সৃষ্টি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর