ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

২০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না রমজানের


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে (৫৬) গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

 

শুক্রবার (১৪ মার্চ) দুপুর টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার ধলা গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামী রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। রমজান আলী এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিল।


তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান বলেন, রমজান আলী তাড়াইল থানার তালিকাভূক্ত দাগী অপরাধী ছিল। ২০০৪ সালে তার বিরুদ্ধে তাড়াইল থানায় একটি সিধেল চুরির মামলা হয়। উক্ত মামলায় তার বছরের সাজা হলে সে সিলেট মৌলবীবাজার এলাকায় গিয়ে আত্মগোপনে ছিল।

২০ বছর আত্মগোপনে থাকা আসামী গত রাত বৃহস্পতিবার নিজ গ্রাম ধলায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করি। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর