ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর


  • আপলোড সময় : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৫৩ পিএম

দেশের সর্বস্তরের জনগণের পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে চাল এবং আটা-ময়দায় পুষ্টি উপাদান বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার জন্য দ্রুত আইন প্রণয়ন ও কার্যকর বিধিমালা তৈরির জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জাতীয় পুষ্টি নিরাপত্তা সুসংহত করতে সচেতনতার পাশাপাশি দ্রুত কঠোর আইনি বাধ্যবাধকতা এবং সময়োপযোগী রূপরেখা প্রণয়ন করা এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম চাল ও আটা-ময়দায় পুষ্টি উপাদান বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার জন্য দ্রুত আইন প্রণয়ন ও কার্যকর বিধিমালা তৈরির ওপর জোর দিয়েছেন। কনভেনিং পার্টনারশিপ অন ফুড ফর্টিফিকেশন শীর্ষক সেমিনারে তিনি খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে উদ্দেশ্য করে এ দাবি জানান। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। বুধবার (২৮ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেটে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি) এ অনুষ্ঠান আয়োজন করে।


মীর শাহে আলম বলেন, জনগণের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে সচেতনতার পাশাপাশি আইনি বাধ্যবাধকতা অত্যন্ত জরুরি। লবণ ও ভোজ্যতেলে আয়োডিন ও ভিটামিন যুক্ত করার বিষয়টি সফল হলেও চাল ও আটার ক্ষেত্রে তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশে প্রতি বছর প্রায় ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয় এবং ৩ কোটি ২৫ থেকে ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন চালের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি জানান, চালের উৎপাদন ও মজুত পর্যাপ্ত থাকায় চালের ফর্টিফিকেশন বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী রূপরেখা প্রণয়ন করা সম্ভব।


প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতাল, এতিমখানা, শিশু সদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেশনসহ সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচিতে সরবরাহকৃত চাল ও আটাতে পর্যায়ক্রমে ফর্টিফিকেশন বাধ্যতামূলক করা যেতে পারে। এছাড়া খাদ্য নিরাপত্তা ও পুষ্টি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কাজের পরিধি ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।


জনস্বাস্থ্যের সুরক্ষায় প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে সরবরাহ করা খাদ্যে এই প্রক্রিয়া চালু করে পরবর্তীতে বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত সব খাদ্যপণ্যে পুষ্টি উপাদান যুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সঠিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়েও সেমিনারে বিস্তারিত আলোচনা হয়।


এ সম্পর্কিত আরো খবর