ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,  ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

২৩ বছরের ইতিহাসে এমন ধস দেখেনি পর্তুগিজরা


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ১০:০৬ এএম

ক্রীড়া ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণিল অধ্যায় শেষ হওয়ার পরই যেন চরম বিপর্যয় নেমে এসেছে পর্তুগিজ ফুটবলে। সিআরসেভেনের অনুপস্থিতিতে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দলটি। নেশনস লিগের এই পঞ্চম রাউন্ডের ম্যাচটি কেবল একটি পরাজয়ই নয়, বরং পর্তুগালের ফুটবল ইতিহাসে জন্ম দিয়েছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক রেকর্ডের।


শনিবার সন্ধ্যায় ব্রাগা মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া দেখা যায় পর্তুগালকে। দীর্ঘ ২৩ বছরেরও বেশি সময় পর কিংবদন্তি রোনালদোকে ছাড়া খেলতে নেমে এত বড় ব্যবধানে হারল পর্তুগিজরা। পরিসংখ্যান বলছে, রোনালদোবিহীন দলে এর আগে ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর স্পেনের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। এছাড়া ২০২১ সালের ১৯ জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির কাছে ৪-২ গোলে হারের পর এই প্রথমবার কোনো ম্যাচে চার গোল হজম করতে হলো পর্তুগালকে। সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো, দেশের ফুটবল ইতিহাসের প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কখনো চার গোলে পিছিয়ে পড়ার কোনো রেকর্ড ছিল না। ২০১০ সালের ৩ সেপ্টেম্বরের পর এই প্রথমবার তারা নিজেদের মাটিতে চার গোল খেল, সেবার গুইমারায়েসে সাইপ্রাসের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছিল দলটি।


ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে রুবেন দিয়াসের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় ডেনমার্ক। ৪৩তম মিনিটে সফল স্পটকিক থেকে গোল করে অতিথিদের এগিয়ে দেন পিয়েরে এমিল হোজবার্গ। বিরতির পর মাঠে নেমে আরও বেশি অসহায় হয়ে পড়ে পর্তুগালের রক্ষণভাগ। ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার মাত্র সাত মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রাসমুস হয়লুন্দ। এখানেই শেষ নয়, ম্যাচের ৭৫তম মিনিটে জোয়াকিম অ্যান্ডারসন বল জালে জড়ালে ঘরের মাঠে প্রথমবারের মতো চার গোলে পিছিয়ে পড়ার লজ্জায় ডোবে পর্তুগাল। পরবর্তীতে খেলার যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্নার্ডো সিলভা একটি গোল শোধ করে কেবল ব্যবধানই কমাতে পেরেছেন।


কিংবদন্তি রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর তাকে বর্ণিল আয়োজনে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু মাঠে তার উত্তরসূরিদের এমন পারফরম্যান্স এবং একের পর এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড পুরো পর্তুগিজ শিবির ও সমর্থকদের জন্য রাতটিকে এক দুঃস্বপ্নে পরিণত করেছে।



এ সম্পর্কিত আরো খবর