ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

কুড়িগ্রামে আসামীর জামিন না মঞ্জুর হওয়ায় পিপির কক্ষে ভাংচুর ও হামলা


গ্রাফিক্স : আকাশ জমিন

  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৮:২৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা আশরাফুল ইসলাম হত্যা মামলা সংক্রান্ত ঘটনার জেরে আসামি পক্ষের লোকজন কর্তৃক কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর এ্যাড: বজলুর রশিদ এর  সেরেস্তা কক্ষে ভাংচুর  ও সহকারী আব্দুল সালামকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর এ্যাড বজলুর রশিদ।

প্রত্যক্ষদর্শীর বরাত ও সিনিয়র  আইনজীবী  ফখরুল ইসলাম জানান,গতকাল দুপুরে কুড়িগ্রাম জজ কোর্ট আদালতের পিপির অফিস কক্ষে ঢুকে অজ্ঞাত ১৫/২০ জন লোক পিপিকে  হেনস্তা  করে ।এসময় পিপির চেম্বারে থাকা টেবিল গ্লাস ভাঙচুর করে  ও সহকারীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ খবরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন  আইনজীবী জানান, উলিপুরে থানার সামনে যুব দল নেতা আশরাফুল ইসলাম হত্যা মামলায় আসামিদের জামিন করতে পিপির সাথে আর্থিক লেনদেন হয়।আজ ওই মামলার  তারিখ ছিল। নির্ধারিত সময় আসামীগণ এজলাসে উঠলে বিজ্ঞ আদালত বিবাদীদের মধ্যে ৪ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।এঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষের লোকজন পিপির উপর এমন হামলা ও হেনস্তা করে বলে জানান তারা। বেশ কিছুক্ষণ তারা পিপির সেরেস্তা কক্ষ ঘিরে রাখে এবং অনেক সংবাদ কর্মীকে ছবি ও সংবাদ সংগ্রহে বাঁধা দেয়।
কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর এ্যাড বজলুর রশিদ বলেন, আমার অফিসে টেবিলের গ্লাস ভেঙেছে ওয়েট পেপারের আঘাতে। কোন প্রকার হামলা ও মারধর ঘটনা ঘটে নাই। ওরা (আসামি পক্ষের লোকজন) আমাদের দলের লোকজন। সৌজন্য সাক্ষাৎতের জন্য এসেছিল। মারধরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি
 বলেন,মারধর হয়েছে এমনটা না।মামলায় নিজেদের লোকজন জামিন না পাওয়ায় একটু আধটু রাগ তো করবেই। এটা স্বাভাবিক ঘটনা। আদালতে এত রেস্টিকশনের ভিতর কারো হামলা করার সাহস আছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ জানান,জামিন সংক্রান্ত বিষয়ে আসামি পক্ষ ও পিপির মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ পাঠানো হয়েছিল।এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাই নাই বলে জানান তিনি। 

 উল্লেখ্য,গত  ২৭ শে ডিসেম্বর ২৪ ইং সন্ধ্যায় উলিপুর থানার রোডে প্রতি পক্ষের  হামলায় পৌর  যুবদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলামের নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা মোঃ আয়নাল হক বাদী হয়ে  ২৮ ডিসেম্বর/২৪ উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-জি আর ৩৭১/২০২৪


এ সম্পর্কিত আরো খবর