ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাপের দংশনে নীল হয় রুবেলের দেহ


রুবেল । ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ২:০৫ পিএম

কক্সবাজার প্রতিনিধি:-

কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে মো. রুবেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাইছড়ি কইড়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রুবেল একই এলাকার নুরুল আলমের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে রুবেল বাড়ীর সামনে মোবাইলে কথা বলছিল, এমন সময় বিষাক্ত সাপ তার পায়ে দংশন করে। পরিবারের লোকজন তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শাহাজানা বেগম বলেন, ‘সাপের কামড়ের পর আমার স্বামীকে পেকুয়া হাসপাতালে নিলে ডাক্তাররা বলছে হাসপাতালে নাকি ইনজেকশন নাই, যদি পেকুয়াতে চিকিৎসা পেত আমার স্বামী বেঁচে যেত।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামী সৌদি প্রবাসী, গত ১বছর আগে প্রবাস থেকে দেশে আসে, পুনরায় প্রবাসে যেতে কাগজপত্র প্রসেস সম্পূর্ণ করছিল।’

এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সাপে কাটা একজন রোগী চিকিৎসা নিতে আসে। রোগীকে পরিবারের সদস্যরা গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়ায় হাসপাতালে আনতে বেশ সময় নিয়ে নেয়। এতে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউ সাপোর্ট জরুরি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তিনি বলেন, সাপে কাটা রোগীকে বিষাক্ত সাপে দংশনের পর নির্ধারিত সময়ে এন্টিভেনম প্রয়োগ করতে হয়। পেকুয়া হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। সাপে কাটা রোগীকে গ্রাম্য ওঝা বৈদ্যের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।


এ সম্পর্কিত আরো খবর