ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

গোয়ালন্দে নতুন ডিলারের টিসিবি পণ্য বিক্রি শুরু, চাল না থাকায় হতাশা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৮:২৬ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে নতুন ডিলারের অধীনে সুলভ মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চর দৌলতদিয়া হামেদ মৃধার হাটে ‘মেসার্স অর্ণা ট্রেডার্স’-এর দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ও টিসিবির ট্যাগ অফিসার গৌতম কুমার সরকার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।


নতুন ডিলারের মাধ্যমে পণ্য কিনতে পেরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করলেও, বর্তমান প্যাকেজে চাল অন্তর্ভুক্ত না থাকায় অনেক হতদরিদ্র ভোক্তা হতাশা ব্যক্ত করেছেন।


মেসার্স অর্ণা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল জানান, তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আংশিক এবং ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ১ হাজার ৪১ জন ভোক্তার মাঝে নিয়মিত টিসিবির পণ্য বিক্রির দায়িত্ব পেয়েছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি আরও জানান, নির্ধারিত কার্ড প্রদর্শন করে প্রতি মাসে একবার ভোক্তারা তার দোকান থেকে পণ্য সংগ্রহ করতে পারছেন। বর্তমানে ৫৩০ টাকার একটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি ডাল, ৫০০ গ্রাম হুইল পাউডার এবং ১টি বড় লাক্স সাবান সরবরাহ করা হচ্ছে। বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে কিছুটা সাশ্রয়ে এসব পণ্য পাওয়ায় সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। তবে প্যাকেজে চাল না থাকায় চাহিদা থাকা সত্ত্বেও তা দিতে পারছেন না বলে জানান তিনি।


এদিকে, টিসিবির পণ্যের তালিকায় চাল না থাকায় নিম্ন আয়ের মানুষরা কিছুটা বিপাকে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি পরবর্তীতে টিসিবির তালিকায় যুক্ত করার জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের অপর ডিলার হিসেবে ‘মেসার্স মোর্শেদ ট্রেডার্স’ ইউনিয়ন পরিষদ এলাকায় ১, ২, ৩, ৪ এবং ৫নং ওয়ার্ডের আংশিক ভোক্তাদের মাঝে পণ্য বিক্রি করছেন। খুব শীঘ্রই উপজেলার অন্যান্য ইউনিয়নেও নতুন ডিলারদের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর