ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম

বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিস। জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত এই ঝটিকা অভিযানে প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে চম্পকনগর বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।


অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, বাজার পরিদর্শনের সময় চম্পকনগর বাজারের জনপ্রিয় মিষ্টির দোকান ‘জয় লোকনাথ মিষ্টির দোকান’-এ প্রবেশ করলে সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশে মিষ্টি ও খাদ্যদ্রব্য প্রস্তুত করার ভয়াবহ চিত্র দেখতে পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে দোকানমালিক নিজের অপরাধের বিষয়টি অকপটে স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার মর্মে লিখিত মুচলেকা দেন। পরবর্তীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উৎপাদনের দায়িত্বে থাকা পরিবেশের অবনতি ও স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হওয়ায় প্রায় ৫০ কেজি ক্ষতিকর ও খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি জব্দ করে তা ধ্বংস করা হয়।


এর পাশাপাশি, একই বাজারের দুটি মুদি দোকানে ক্রেতাদের অধিকার ক্ষুণ্ন করে পণ্যের যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় প্রতিটিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করে বলা হয় যে, জনস্বাস্থ্যের সঙ্গে কোনোভাবেই আপস করা হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।


অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের জীবন ও জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্রেতা-ভোক্তাদের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর