ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম

তৃণমূলকে শক্তিশালী করতে জাবেদ রেজার সঙ্গে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাক্ষাৎ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫১ পিএম

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করার লক্ষে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে জেলা নেতার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সাক্ষাত্কালে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফাঁসিয়াখালী ইউনিয়নের নির্বাচনী পরিবেশ, সম্ভাব্য প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সুদৃঢ় সম্প্রীতি ও সমন্বয় বজায় রেখে সাংগঠনিক শক্তি বহুগুণে বাড়িয়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত ও সম্ভাবনাময় এলাকাগুলোর সার্বিক উন্নয়ন প্রসঙ্গ অত্যন্ত জোরালোভাবে উঠে আসে। বিশেষ করে ইয়াংছা, বনফুর, কুমারীসহ ইউনিয়নের বিভিন্ন দুর্গম ও জনবহুল এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ভেঙে পড়া রাস্তাঘাট সংস্কার, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং এলাকাবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

নেতৃবৃন্দ বৈঠকে একমত পোষণ করেন যে, একটি এলাকার প্রকৃত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে তৃণমূলের সাধারণ মানুষের মৌলিক সমস্যা, তাদের চাহিদা এবং স্থানীয় সম্ভাবনাগুলোকে যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন করতে হলে দলীয় নেতাকর্মীদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।

সবশেষে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ও দূরদর্শী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর