ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান

প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০৬ পিএম

২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাঁধাইকাজে ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে। বইগুলোর বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে সরকারের অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় ২৩ কোটি ৬৭ লাখ টাকা। এর ফলে ৯৪টি লটের মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের ক্ষেত্রে সামগ্রিক চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের উদ্দেশ্যে মোট ৯৮টি লট নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটের মুদ্রিত পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ভেরিয়েশন প্রস্তাব পেশ করা হয়।


মূল প্রস্তাব অনুযায়ী, ওই পাঠ্যপুস্তকগুলো মুদ্রণের প্রাথমিক চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। তবে নতুন করে বর্ধিত ফর্মার কাজ যুক্ত হওয়ায় এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যোগ হচ্ছে। এর ফলে সংশোধিত ও চূড়ান্ত চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকায়।


মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের এই কাজটি সম্পন্ন করার জন্য বিভিন্ন স্বনামধন্য মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করার পর তা অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। মূলত মূল চুক্তিমূল্যের তুলনায় অতিরিক্ত যুক্ত হওয়া এই ২৩ কোটি টাকার বেশি খরচ মূল ব্যয়ের প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ। ফর্মা বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে আসন্ন শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক সরবরাহ ও মুদ্রণ খাতে সরকারের আর্থিক বরাদ্দ ও ব্যয় উভয়ই বৃদ্ধি পাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর