ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মোট প্রাণহানি ১২৯৫

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৪:২৫ পিএম

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মাধ্যমে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে দেশে হাম ও এর তীব্র উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। বুলেটিনে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের মারাত্মক উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর বিভিন্ন উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।


বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৯৬ জন, চট্টগ্রামে ২৮৬ জন, সিলেটে ১৮৬ জন, খুলনায় ১০৮ জন, বরিশালে ১০৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, রংপুরে ৪০ জন এবং রাজশাহী বিভাগে ৩৫ জন রয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সফল চিকিৎসা শেষে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন ইতোমধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এছাড়া দেশে সন্দেহজনক হামের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত চিহ্নিত হয়েছেন ২৪ হাজার ৭২৩ জন।


এ সম্পর্কিত আরো খবর