ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিদ্যুৎ হোসেন গ্রেফতার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৮:২৯ পিএম

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধি

ছাত্ররাজনীতির পটপরিবর্তন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে উত্তাল সারা দেশ। এর মাঝেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানে একের পর এক বেরিয়ে আসছে বিতর্কিত রাজনৈতিক নেতাকর্মীদের নাম। এরই ধারাবাহিকতায় উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক শীর্ষস্থানীয় নেতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই সাঁড়াশি অভিযানে এলাকার অপরাধচক্রে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মধ্যরাতে কুড়িগ্রাম সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিষিদ্ধ ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অন্যতম নেতা বিদ্যুৎ হোসেনকে (৩৪)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের হোসেন আলীর পুত্র। স্থানীয় মহলে তিনি চিহ্নিত সন্ত্রাসী এবং গত ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলাকারী হিসেবে পরিচিত ছিলেন।


ছাত্রলীগ নেতা বিদ্যুতের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন দমানো এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার বিরুদ্ধে থাকা সুনির্দিষ্ট নাশকতার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হয়।


আদালতে হাজির করার পর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশি প্রহরায় তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা ও নাশকতার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর