ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ


  • আপলোড সময় : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ সময় : ১০:০৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক ধারণার বিপরীতে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ওই বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কোনো আগুন লাগেনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত পরীক্ষা করে শর্টসার্কিটের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।


শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. তোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের অভিযোগ কেন্দ্র থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন নিরাপদ করেন এবং পুড়ে যাওয়া ভবনের মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।


উদ্ধারকৃত আলামত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, মিটারে সংযুক্ত চারটি তার সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। আগুনে কেবল মিটারের প্লাস্টিকের কভারটি পুড়েছে, কিন্তু ভেতরের সার্কিট অক্ষত ছিল। এছাড়া গ্রাহক প্রান্তের মেইন সুইচের ফিউজ, ট্রান্সফরমারের ফিউজ এবং সার্ভিস ড্রপ তারেও কোনো ক্ষয়ক্ষতি বা বিচ্ছিন্ন হওয়ার চিহ্ন দেখা যায়নি। শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে সাধারণত ফিউজ কেটে যাওয়ার কথা থাকলেও এখানে তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই নিশ্চিত করেই বলা যায় যে এটি শর্টসার্কিটের ঘটনা নয়।


এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পয়েন্ট অব অর্ডারের জবাবে বলেছিলেন, ঘটনাস্থলের আলামত ও প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে ধারণা করা হচ্ছে বাড়িটি পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। সেখানে পেট্রোল বোমার কোনো আলামত বা চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেছিলেন।


তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি সাংবাদিকদের বলেন, কোনো ধরনের তদন্ত সম্পন্ন হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য ও ফলাফল ঘোষণা করার মতো আচরণ তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং এর তীব্র বিরোধিতা করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এটি পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পরিকল্পিত কুকীর্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উল্লাস এবং হামলার হুমকিই প্রমাণ করে এটি নাশকতা ছিল। এছাড়া মামলা করার সময় আসামির সুনির্দিষ্ট তথ্য পুলিশকে দেওয়া সত্ত্বেও দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তদন্তের মূল বিষয়বস্তুর বাইরে গিয়ে বাড়িটি পাকা নাকি কাঁচা বা সেখানে কী থাকত, সেসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনারও নিন্দা জানান এই সংসদ সদস্য।


এ সম্পর্কিত আরো খবর