ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ২:৩৯ এএম

নাটোর প্রতিনিধি

দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নাটোরে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বদলীয় তৌহিদি জনতা। সকাল থেকে শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সমাবেশে মিলিত হয় সর্বস্তরের মানুষ। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদ সহ সর্বদলীয় নেতারা এতে অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, বিএনপি'র জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ আলী ও নাটোর লাঠিবাসী সমিতির সভাপতি আব্দুস সালাম সহ সর্বদলীয় নেতৃবৃন্দ।

কয়েক ঘন্টা ব্যাপী সমাবেশটি সঞ্চালনা করেন হেফাজতে ইসলাম নাটোর জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা এ সময় সকল ইসরাইলি পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের কেউ এসব পণ্য বিক্রি বন্ধের অনুরোধ করেন নেতৃবৃন্দ। এছাড়া মুসলিম বিশ্বের প্রতি ইসরাইলের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান ও জানান ‌। পতিত সরকারের চালু করা ইসরাইলি পাসপোর্ট ও ভিসা বাতিল করতে প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

একই দাবিতে জেলার বড়াইগ্রাম, সিংড়া, বাগাতিপাড়া সহ প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর