ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

‘র্মাচ ফর প্যালেস্টাইন’কটিয়াদীতে বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৭:২২ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে তৌহিদী জনতার উদ্যোগে ০৭ ই এপ্রিল সোমবার বিকালে এক  বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি কটিয়াদী দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতী এম এ কামাল উদ্দিন, মাও. তাফাজ্জল হক রাশেদী, মুফতী শফিকুল ইসলাম, মাও. আব্দুল্লাহ, মাও. আল-হাবিব, ব্যবসায়ী মাসুদুজ্জামান বাবু প্রমূখ।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’, 'ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক' সহ নানা ¯স্লোগান দেন।

বক্তাগণ বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলায় মানবতার চরম বিপর্যয় ঘটছে। অথচ বিশ্ব বিবেক আজ চুপ হয়ে আছে। ইসরায়েলি বর্বর হামলা বন্ধ করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে একযুগে হামলার মোকাবেলা করার জন্য ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়। ইসরাইলি সকল পণ্য বয়কট এবং গাজায় গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদানেরও আহ্বান জানান।

 


এ সম্পর্কিত আরো খবর