ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

গোয়ালন্দে অপহরণের দায়ে ৩ জন আটক


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন রাজধানী আবাসিক হোটেল  হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে আটক ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার  সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে।

অপহরণের দায়ে আটককৃত আসামি ৩ জন হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড আইনুদ্দিন বেপারী পাড়া গ্রামের লুৎফর বেপারীর ছেলে সাহিদুল ইসলাম (২৯), একই উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সামচু মাষ্টার পাড়া গ্রামের সামচু মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৯), ঝিনাইদহ জেলার সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন (৩০)।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল, রোববার রাত ৮ টার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন চর মহিদাপুরের অদূরে বালুর চরে নিয়ে যাওয়ার সময় মহিদাপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে মুদি দোকানের সামনে হতে স্থানীয় লোকজন ভিকটিম ও একটি ইজিবাইক  এবং চাঁদার জন‍্য নেয়া ১১ হাজার ৩ শত টাকাসহ থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমসহ আসামিদের আটক করে।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অপহরণকৃত ব‍্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত থাকা ৩ জন আসামিকে আটক করে সোমবার গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর