ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৫:০০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ দল। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত

সোমবার (৭ এপ্রিল) রাতে সিংগাইর উপজেলার জাইগীর বাজার এলাকার প্রণয় মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির নাম খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম (৩৩)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকইদিঘী গ্রামের মৃত আকবর আলী মেম্বারের ছেলে।

মঙ্গলবার (৮ এপ্রিল) (র‌্যাব)-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে (র‌্যাব)-১২ এর সদর কোম্পানি এবং (র‌্যাব)-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর