ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া গ্যাসগানের ১২টি শেল মিলল নদীতে


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ এপ্রিল, ২০২৫ সময় : ৭:২৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া গ্যাসগানের ১২টি শেল পরিত্যক্ত অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার স্বরসতি নদী থেকে শেলগুলো উদ্ধার করা হয় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ।

হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগের ভেতর গ্যাসগান শেল দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরবর্তী‌তে ঘটনাস্থল থেকে শেলগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ অগাস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলার ঘটনা ঘটে। সেই সময় হামলাকারীরা পুলিশকে মারধর, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়। তার ধারণা উদ্ধার হওয়া গ্যাসগানের শেলগুলো থানা থেকে লুট করা হয়েছিল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর