ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদ

মিরসরাইয়ের নিজামপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৮ এএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে উপজেলার নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধনে ছাত্রদলনেতা কর্মীরা ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি তুলেন। মানববন্ধন পারবর্তী সময়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে তাদের পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়। মিছিলটিম কলেজ গেইট থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম সিদ্দিক, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, নিজামপুর কলেজ ছাত্রনেতা হিমেল চৌধুরী, মো. ফারাস , সৌরাভ, মাইনউদ্দিনসহ কলেজ ছাত্রদলে নেতৃবৃন্দরা।

 

বক্তারা বলেন, ‘ইসরায়েল যে ভাবে ফিলিস্তিনের উপর ঝাঁপিয়ে পড়ে  নৃশংস হত্যাজজ্ঞ চালাচ্ছে যা চরম মাবাধিকার

লঙ্ঘন। জাতিসংঘের কাছে দখলদার ইসরায়েলে বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি মুসলিম দেশ গুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ারও আহবান জানান ছাত্রদল নেতাকর্মীরা।’

আকাশজমিন/আরআর

 

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর