ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ব্যবসায়ীকে আটকে অর্থ লোপাট বিবস্ত্র করে ভিডিও!


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১০:২৬ পিএম

রাজীব দেবনাথ, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও সাথে থাকা টাকা লুট এবং বিবস্ত্র করে ভিডিও করে তা ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে লতাচাপলী ইউনিয়ন শ্রমীকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) রাতে শ্রমিক দল নেতাকে মহিপুর থানা পুলিশের একটি টিম নিজ বাসা থেকে গ্রেফতার করে। গত ১৬ মার্চ উপজেলার মহিপুর থানা আওতাধীন আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্র ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, পটুয়াখালীর বাউফলের বাসিন্দা মশিউর, একজন মৎস্য ব্যবসায়ী, ব্যবসায়ীক কাজে তিনি আলীপুর থাকে। ঘটনার দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হলে থ্রি পয়েন্ট এলাকায় আসলে হঠাৎ কয়েকজন মিলে তাঁকে হাত, পা বেধে আলীপুর টোলপ্লাজা সংলগ্ন আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ৫-৭ জনের একটি টিম তাঁকে মারধর শুরু করেন এবং তার সাথে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার ও এটিএম কার্ড নিয়ে যায়, কার্ড দ্বারা ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাঁর আত্মীয় স্বজন থেকে ফোন করে ৬০,০০০/- টাকা নিয়ে নেয়। টাকা দেওয়ার আগ মুহুর্তে তাঁকে শারীরিক নির্যাতন চালায় ও তাঁকে বিবস্ত্র করে ছবি তুলেন এবং ভিডিও ধারণ করেন অভিযুক্তরা পরে মোবাইল ফোনের মাধ্যমে অন্যত্র নারীদের ভিডিও কল করে তাঁকে উলঙ্গ করে দেখায়।

ভুক্তভোগী মশিউর রহমান জানান, আমাকে মারধর করার কারণে আমার শরীরে যখম আমি বয়ে বেড়াচ্ছি, আমাকে উলঙ্গ করে ভিডিও করে রেখেছে যা নিয়ে আমি সার্বক্ষণিক সামাজিকভাবে হেও হওয়ার সঙ্কায় রয়েছি। তাই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান জানান, একজন ব্যবসায়ী'র সাথে এ ধরনের আচরণ আমি এবং আমার দলের অপছন্দীয় কাজ। দলের সিদ্ধান্ত পরিপন্থী কোনো কাজের দায়ভার দল নিবে না তাই তার বিরুদ্ধে যে অভিযোগ এ ব্যপারে খোঁজ নিচ্ছে দল, ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছি, তাকে আজকে আদালতে প্রেরণ করা হবে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর