ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রূপগঞ্জে চালক ও নবজাতক শিশুর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ৬:৪৬ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈইসার এলাকা থেকে গতকাল ১২ এপ্রিল শনিবার অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর মরদেহ ও পূর্বাচল উপশহরের ৪০৪নম্বর সড়কের ৮নম্বর প্লট নীলা মার্কেট এলাকা থেকে দেলোয়ার হোসেন নয়ন(৪৬) নামের এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর থানাধীন শোলাকিয়া এলাকার আবু সাঈদের ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক। দেলোয়ার হোসেনের হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। তার প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। নবজাতক শিশুর পরিচয় পাওয়া যায়নি।  

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, নিহত দেলোয়ার হোসেনের দেহে বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নবজাতক শিশু ও দেলোয়ার হোসেনের লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর