ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নালিতাবাড়ীতে হেরোইনসহ আটক ২


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ২:৪৬ পিএম

নালিতাবাড়ী (শেরপুর ) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ ও হেরোইনসহ দুই যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে মধুটিলা ইকোপার্কের বাউন্ডারির সামনে থেকে ১১ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে, শনিবার শিমুলতলা সাকিনস্থ পল্লী বিদ্যুৎ ব্রিজ এলাকায় পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইন সহ আরেকজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ৩ গ্রাম হেরোইন সহ গড়কান্দা এলাকার মর্তুজ আলী ওরফে টগা'র পুত্র সামির ইসলাম ওরফে আয়ন(১৯) ও অন্যদিকে ১১ বোতল মদসহ আটক উপজেলার সমশ্চুড়া এলাকার মু্র্শেদ আলমের পুত্র কবির হোসেন(১৯)

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারকালে মধুটিলা ইকোপার্কের বাউন্ডারির সামনে থেকে তল্লাশি চালিয়ে ১১ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন(১৯)কে আটক করা হয়। অন্যদিকে আরেক অভিযানে

 সামির ইসলাম ওরফে আয়ন'কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করা হয়। আটকের আগে দৌড়ে পালানোর চেষ্টা করলে সে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। পরে পুলিশ সদস্যরাও পানিতে লাফিয়ে পড়ে তাকে আটক করতে সক্ষম হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর