ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডিমলায় সাবেক এমপি তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১১:৩১ এএম

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডিমলায় তুহিন সমর্থক গোষ্টির ব্যানারে মঙ্গলবার সন্ধায় খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল ফরমায়েশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্মৃতিস্তম্ভে আলোচনায় মিলিত হয়।

এতে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নীলফামারী জেলা বিএনপি’র উপদেষ্টা ও তুহিন সমর্থক গোষ্টির অন্যতম নেতা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা যুবযুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী ডন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হালিমুল ইসলাম রাসেল প্রমুখসহ ১০ টি ইউনিয়নের তুহিন সমর্থক গোষ্টির নেতা কর্মিগণ অংশ গ্রহন করেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর