ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৭৪ কেজির কষ্টিপাথরের মুর্তি উদ্ধারসহ গ্রেপ্তার ১


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৫:৫৫ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর গ্রাম থেকে প্রায় ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মুর্তি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ ওরফে বাবু (৪৮) ওই গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে। 

গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মেজর ফারহান উজ জামান সাংবাদিকদের জানান, গোপন সুত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যা রাতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্প ও র‌্যাব-১০ কুষ্টিয়া ক্যাম্পের একটি যৌথ দল আমিনপুর থানার চক আব্দুস শুকুর গ্রামের রাজু আহম্মেদ ওরফে বাবুর বাড়িতে অভিযান চালায়। এসময় তাঁর বসত বাড়ির মাটির নিচ থেকে কষ্টিপাথরের একটি মুর্তি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরো জানায়, পাচার চক্রে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা মূর্তিসহ রাজু আহম্মেদকে আইনগত ব্যবস্থা নিতে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে  রেখেছেন বলে স্বীকার করেছেন।

এব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর