ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সরিষাবাড়ীতে পাট চাষীদের প্রশিক্ষণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৬:৪৬ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়। পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিফাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালাটি উদ্ভোধন করেন, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল। এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আ: হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা পাট পরিদর্শক মোহাম্মদ আওরংগযেব আতা প্রমুখ। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণ নেন। 

প্রশিক্ষণে বক্তরা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর