ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দশমিনায় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মৃধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৫:৪৭ পিএম

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মৃধার দাফন সম্পন্ন হয়েছে।  শুক্রবার ২৩ এপ্রিল  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  দশমিনা আলিপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের  তার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)

মৃত্যু আব্দুর রাজ্জাক মৃধা উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃধা বাড়ি মৃত্যু সফিজ উদ্দিন মৃধার ছেলে।

পারিবারি সূত্রে জানাগেছে, আব্দুর রাজ্জাক মৃধা বার্ধক্য জনিত কারনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে  উপজেলা আলিপুর ইউনিয়নের খলিশাখালীর  মধুপুর গ্রামের তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকালে  বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, দুই পুত্র, চার কন্যা সহ বহু আত্নীয় স্বজন ও গুন গ্রাহী রেখে যান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরের হয়ে যুদ্ধ করেছিলেন।

পরে শুক্রবার বেলা ১১ টার দিকে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়িতে তার নিজ বাড়িতে নামাজের জানাজার শেষে  উপজেলা প্রশাসন ও পটুয়াখালী জেলা পুলিশ মাইনস চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান, দশমিনা থানা (ওসি) তদন্ত ইমাম মেহেদী রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মাতুব্বর ও বীর মুক্তিযোদ্ধা সহযোগি মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর