ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দশমিনা উপজেলা আ'লীগের সহসভাপতি হাজী আবুবক্কার সিদ্দিক ঢাকায় গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার আ'লীগের সহ-সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিকি ঢাকায় গ্রেফতার।  সোমবার (২৬ শে এপ্রিল) রাত ১১ টার দিকে রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করছে ডিবি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার রণগোপালদি ইউনিয়নের যৌতা গ্রামের মৃত্যু আকুব আলী মুন্সির দ্বিতীয় পুত্র। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব রয়েছেন। তিনি আওয়ামীলীগের শাসন সময় কালে তিনি  নৌকা প্রতিক নিয়ে একবার ও সতন্ত প্রার্থী হিসাবে ২ বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান।

জুলাইয়ের গনঅভ্যুত্থানে পরে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এলাকায় দেখায় যায়নি। ঢাকায় রডের মিল সহ বিভিন্ন ব্যবসা থাকায় পরিবার নিয়ে ঢাকায় থাকেন তিনি। গত কাল সোমবার  রাত ১১ ঘটিকায় নারিন্দার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার দুপুর ২ঘটিকায় পল্টন থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা মডেল পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নাসিরুল আমিন ফাহমি জানান,সোমবার রাতে ডিবি পুলিশ জুলাইয়ের গনঅভ্যুত্থানে সন্ত্রাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ দুপুরে থানায় হস্তান্তর করেন। আজ মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরন করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর