ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে চানাচুর বিক্রির ড্রামে গাঁজাঃ আটক দুই


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৪:৪৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে চানাচুর ও চিড়া বিক্রির স্টিলের ড্রামের ভিতর অ‌ভিনব কায়দায় রাখা ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি।

শুক্রবার (৩০ মে) সিরাজগঞ্জ র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত্রী ০০.৩০ ঘটিকায় “পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামস্থ জনৈক মোঃ নয়ন হোসেন (২০), পিতা- মৃত বাচ্চু স্বর্ণকার এর পশ্চিম দুয়ারী টিনের তৈরি শয়ন ঘরের ভিতর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৬০০/- টাকা জব্দ করা হয়।

শ‌নিবার (৩১ মে) সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রায়হান ইসলাম (২২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- উত্তর সাপটানা হলুদ দালান, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট ২। মোঃ হৃদয় সরকার (২৫), পিতা- মোঃ হামিদ সরকার, সাং- আগদিঘল উত্তরপাড়া, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর