ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ২:৫৩ পিএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।

দশমিনায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাঁশবাড়িয়া বিএনপির আয়োজনে বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ বনাম বহরমপুর ইউনিয়ন একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ ন ম বজলুর রশিদ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ফুটবল ম্যাচের উদ্বোধক ছিলেন- সাবেক সভাপতি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ও  নির্বাহী কমিটি সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি- জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্রি, জেলা বিএনপির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ম্যাচে বাঁশবাড়িয়া ইউনিয়ন একাদশ-০২ গোলে বিজয়ী ও বহরমপুর ইউনিয়ন একাদশ-০১ গোলে রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন।

বক্তব্যে বলেন- বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজনে তরুণদের সম্পৃক্ততা দেখে আনন্দিত হয়েছি। এ ধরণের আয়োজন সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলে।”তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরণের টুর্নামেন্ট আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর