ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নাটোর জেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১৭ জনকে জেল হাজতে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৫:৩২ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেয়া নিয়ে বিএনপি কর্মিদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী সহ ১৭ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন)দুপুরে এজাহার ভূক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হকের আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন জানায়।শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন ।চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর